জুড়িতে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের দুইদিন পর শিপুল আহমদ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাকালুকি তীরবর্তী কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই যুবক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আহমদ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে শিপুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে চলে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। দুই দিন ধরে পরিবারের সদসরা অনেক খোঁজাখুজি করে তাঁকে না পেয়ে শনিবার দুপুরে জুড়ী থানায় জিডি করতে যায়। ওই সময় পুলিশের কাছে খবর আসে কুলাউড়া জুড়ী সড়কের পাশে হাকালুকির তীরবর্তী জায়ফরনগর ইউনিয়নের একটি বিলে এক যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। পরে পুলিশ ও শিপুলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ সনাক্ত করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed