পুনেতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনে-সোলাপুর মহাসড়কে একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে গাড়িতে থাকা নয় আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতের পর (রাতে দেড়টার দিকে) পুনে সিটি থেকে ২০ কিলোমিটার দূরে কাদামওয়াক ওয়াস্তির কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে।
লনি কালভোর থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় নিহতরা রাইঘর থেকে সোলাপুর হয়ে নিজেদের শহর ইয়াভাটে ফিরছিলেন। সবাই ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
Related News
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখনRead More
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলেRead More



Comments are Closed