Main Menu

সিলেটে ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ৩টা ২২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কেনাে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।

সিলেটের আবহাওয়াবিদ আহমদুল হাসান সোহেল জানান- রিক্টার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল রাজ্যে। যা সিলেট সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩শ’ কিলোমিটার দূরে।

সিলেট ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে নগরীর অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ভূমিকম্পের বিষয়টি টের পাননি।

Share





Related News

Comments are Closed