প্রিয়াঙ্কা গান্ধী আটক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) সকালে দেশটির উত্তর প্রদেশের উত্তপ্ত সোনভদ্রে যাওয়ার পথে তাঁকে থামিয়ে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। সেখান থেকে সরকারি গাড়িতে করে প্রিয়াঙ্কা ও অন্য কংগ্রেস কর্মীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়।
গত সপ্তাহে সোনভদ্রের একটি গ্রামে জমি নিয়ে গোলমালের জেরে গুলিতে ১০ জন নিহত হন। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে সড়কপথে সোনভদ্রে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সোনভদ্রে কোনোরকম জমায়েত করা যাবে না- এই বলে প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। রাস্তার ওপরেই অন্য কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে বসে পড়েন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোনভদ্রায় যাওয়ার পথে প্রিয়াঙ্কার গাড়ি থামানো হয়। প্রিয়াঙ্কা জায়গা থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে সরকারি গাড়িতে তোলা হয়। তখন তিনি বলেন, ‘আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যেকোনো জায়গায় যেতে রাজি।’
উল্লেখ্য, গুজ্জর ও গোণ্ড সম্প্রদায়ের মধ্যে ৩৬ একরের একটি জমি নিয়ে গোলমালের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সোনভদ্র।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed