কমলগঞ্জে ভালো বাবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলার আদমপুরস্থ তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভালো বাবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক জন বিগ্রেন মল্লিক।
ইপি অফিসার জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি শাব্বির এলাহী, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো: মোনায়েম খান, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র সিংহ, বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভালো বাবা আলী সরোয়ার ও শিক্ষার্থী মিথিলা ফারজানা প্রমুখ।
অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নে ভালো বাবা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed