এরশাদের মাগফেরাত কামনায় সিলেটে দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাতকামনায় সিলেটের হজরত শাহজালাল (র.) মাজারে দোয়া মাহফিল করেছে জেলা জাতীয় মহিলা পার্টি।
বৃহস্পতিবার বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলার বিভিন্ন উপজেলার মহিলা পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলার শাখার আহবায়ক রাবেয়া বেগম, সদস্য সচিব সিপা বেগম, রাশেদা বেগম, মিতু বেগম, কুহিন আক্তার, সিপা আক্তার, তানিয়া বেগম, আছিয়া বেগম, জাহানারা বেগম, নূরজাহান বেগম, আকলিমা বেগম, বিউটি বেগম, হিরুনা বেগম, তসলিমা বেগম, তাসলিমা আক্তার, ফরিদা আক্তার, সেলি আক্তার, কুলসুমা বেগম।
সভায় বক্তারা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের উন্নয়নের যাত্রা শুরু করেন। তিনি শুক্রবার সরকারি ছুটিসহ দেশের কল্যানে ঔষধনীতি প্রণয়ন করেন। এ কারণে দেশের মানুষ এখনো সহজলভ্যভাবে ঔষধ খেতে পারছেন।
বক্তারা আরো বলেন, দেশের রাজনীতিতে এরশাদের অবদান ভুলার নয়। প্রতিটি সরকারেই তার অবদান রয়েছে।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed