রিফাত হত্যায় স্ত্রী মিন্নি ৫ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে মিন্নিকে তার বাড়ি থেকে পুলিশ লাইনসে নেয়া হয়। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গত ২৬ জুন রিফাত শরীফকে বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন নিহতের বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীসহ চারজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed