Main Menu

কাপড় শুকাতে গিয়ে বিদুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃত মায়ের নাম স্বপ্না বেগম (৩২) ও তার ৪ বছরের কন্যা শিশুর নাম শিমু আক্তার।

সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মোলামগাড়ি বাজারের সোনার পট্টির ফরিদুল ইসলামের বাড়িতে মর্মান্তিক এদুর্ঘটনা ঘটেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, সকালে বাড়ির উঠানে জিআই তারে কাপড় শুকাতে গিয়ে গৃহবধূ স্বপ্না বেগম (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে পাশে থাকা ৪ বছরের শিশু কন্যা মাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মৃত্যু মামলা দায়ের করা হবে বলে ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed