গাজীপুরে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ওই মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান। তাতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান এসআই ইমতিয়াজুর।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed