Main Menu

শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে দুই ফিটিং মিস্ত্রির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সান্ন্যালপাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ফিটিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার বিকাল সোয়া তিনটার দিকে পৌর শহরের স্যানালপাড়ায় ইমরুল হোসেনের নির্মাণাধীন ভবনের তিনতলায় কাজ করার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারের সঙ্গে এসএস পাইপ লাগলে দুই শ্রমিক গুরুতর আহত হয়। এরপর এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে রবিউল ইসলামের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।

নিহতরা হলো- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা আশ্রম পাড়ার চান্দু সরকারের ছেলে রবিউল ইসলাম (৩২) ও শাহবন্দেগী ইউনিয়নের চকপোতা গ্রামের আব্দুস সালামের ছেলে শাহ আলম (২৮)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed