বানিয়াচংয়ে বজ্রপাতে নারী আহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে নিজ বসত ঘরে বজ্রপাতে নয়ন আক্তার (২৮) নামে আট মাসের এক অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আহত হয়েছেন।
আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলেও পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শুক্রবার (১২ জুলাই) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের জামিল মিয়ার স্ত্রী।
গতকাল শুক্রবার সকাল থেকেই বানিয়াচংসহ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সাথে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। দুপুরে ওই গৃহবধূ তার বসতঘরেই কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত তার ঘরের উপর পড়লে নয়ন আক্তার আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, বজ্রাঘাতের ফলে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন। বেশ কয়েক ঘণ্টা যাবত জ্ঞান না ফেরায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed