সিলাম-মোহাম্মদপুর সড়কের বেহাল দশা
দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজার-মোহাম্মদপুর সড়কটির বিভিন্ন স্থানে পীচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি মাত্র আট ফুট প্রশস্ত থাকায় দু’টি যানবাহন ক্রসিং করতে পারে না। কিন্তু সিলেট-জালালপুর-সুলতানপুর সড়কটির বিভিন্ন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় এবং সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল নিষিদ্ধ থাকায় বিকল্প সড়ক হিসেবে সিলাম চকের বাজার-মোহাম্মদপুর সড়কটি ব্যবহার করছেন চালকরা।
ফলে, এই সড়কের উপর মারাত্মকভাবে যান চলাচলের চাপ বাড়ছে। এতে সড়কের শেখপাড়া ছুবার বাড়ী মোড়, বাদশাহী টিলা প্রাইমারী স্কুলএলাকা, পশ্চিম পাড়া ফোরকানিয়া মক্তব এলাকা, মোহাম্মদপুরের পুলের মুখ, কালাইউরাসহ বিভিন্ন স্থানে সড়কটি ভেঙে ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে।
সড়কটি ১০ ফুট প্রশস্তকরণ ও সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ উপজেলা প্রকৌশলীর প্রতি আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed