তাহিরপুরে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের হারিদুল (৪৫) ও তার ছেলে তারা মিয়া (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা ছেলে মিলে ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয় বাবা ছেলে দুজনেই। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তারা দুজন ছাড়া তাদের সাথে আর কেউ ছিল না।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন বলেন, বাবা ছেলে মিলে গ্রামের পাশের বৌলাই নদীতে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে নিহতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয় সে জন্য আমি চেষ্টা করছি।
তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ রব্বানী বলেন, সকালের দিকে ঐ বাবা ছেলে মাছ ধরতে যায় নদীতে। পরে বজ্রপাতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় দুজনেই। পারিবারিক ভাবে দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed