স্বামী হত্যায় সাজাপ্রাপ্ত ফেরারি স্ত্রী গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রীকে ১০ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে পুলিশ।
রুলি বেগম (৫০) নামে ওই নারীকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে ২০০০ সালে রুলি বেগম তার নিজ স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় থানায় মামলা হলে (জিআর ৫১২/০০) পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছিল। বেশ কয়েকদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে গিয়ে আবারো বিয়ে করে পলিয়ে যান তিনি।
২০১৮ সালে মৌলভীবাজার দায়রা জজ আদালত রুলি বেগমকে যাবজ্জীবন সাজা দেন। এসময় তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। পরে রাজনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় রুলি বেগম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা পৌর এলাকায় আত্মগোপন করে আছেন।
পরে রাজনগর উপপরিদর্শক এসআই দিপক দাসের নেতৃত্বে একদল পুলিশ র্যাবের সহায়তায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে রাজনগর থানায় নিয়ে আসেন।
পরে শুক্রবার দুপুরে তাকে মৌলভীবাজার জেল হাজতে পাঠায় রাজনগর থানার পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, রুলি বেগম ১০ বছর ধরে পলাতক ছিলেন। পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed