বাজি ধরে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দুই বন্ধু বাজি ধরে সুরমা নদীতে ঝাঁপ দিয়েছিল। এদের একজন মিলন ফিরে এলেও অপরজন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ আব্দুস সামাদ (১৮) সিলেট নগরীর বাগবাড়ি নড়িয়া এলাকার মৃত শামসুল হকের পুত্র।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর টুকেরবাজারের তেমুখিস্থ সুরমা ব্রীজ থেকে তারা একে অন্যের সাথে বাজি ধরে সুরমা নদীতে লাফিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জালালাবাদ থানার এসআই মহি উদ্দিন জানান, মিলন ও সামাদের বাড়ি বাগবাড়ি নড়িয়া এলাকায়। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। দুজন মিলে বিকেলে ঐ এলাকায় বেড়াতে গিয়েছিল। এরপর দুজনেই বাজি ধরে সুরমায় ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যে মিলন সাঁতরে তীরে ফিরতে পারলেও সামাদের কোন হদিস নেই।
ধারণা করা হচ্ছে, স্রোতের টানে ভেসে গেছে এই যুবক।
এসআই মহি উদ্দিন জানান তিনি একদল পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তবে নদীতে প্রবল স্রোত। তারা উদ্ধার তৎপরতা শুরু করতে পারবেন কি-না তা বুঝা যাচ্ছেনা।
রাত সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সামাদ নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার তৎপরতা শুরু না হলেও জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed