৩ বছর ধরে মায়ের লাশের সঙ্গে মেয়ের বসবাস!
আন্তর্জাতিক ডেস্ক : মায়ের লাশের সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছেন মেয়ে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। শুক্রবার ওই নারীকে (৪৭) গ্রেফতারের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি ঘরের মেঝে থেকে এক নারীর কঙ্কালের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের অন্য ঘরে ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করছিলেন অভিযুক্ত নারী।
গ্রেফতারের পর ওই নারীর ভাষ্য, মারাত্মক কোনো অসুখে আক্রান্ত না হয়েও অল্প দিনের মধ্যে মারা গেছেন তার মা। সেই সময় মেয়ে হয়েও মাকে কোনো সাহায্য করতে পারেননি তিনি। বিষয়টি তার মনে সবসময় পীড়া দিয়ে আসছিল। যে কারণে কিশোরী মেয়েকে নিয়ে মায়ের লাশের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন তিনি।
এদিকে এমন ঘটনায় কিশোরী ‘মানসিক আঘাত’ পেয়েছে দাবি করে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে কয়েকটি শিশু সুরক্ষা সংস্থা।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এমন অপরাধে অভিযুক্ত নারীর ১০ হাজার ডলার জরিমানাসহ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
জানা গেছে, মৃত নারী স্থানীয় একটি স্কুলে ৩৫ বছর ধরে শিক্ষকতা করেছেন। অবসরের পর তিনি টেক্সাসের সেগুন শহরে বিভিন্ন খেলার অনুষ্ঠানের টিকিট সংগ্রহের কাজ করতেন। তিনি স্থানীয় কমিউনিটির একজন সম্মানিত সদস্য ছিলেন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed