জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের সাধারণ সভা গত ২৯ জুন শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জৈন্তিয়ার কৃতি সন্তান, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জয়ন্ত কুমার সেন এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট আলতাফ হোসেন এপিপি।
বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর আহবায়ক লাল মোহন দেব এর সভাপতিত্বে এবং আহমেদ মোস্তাকিন ও এডভোকেট আল আসলাম মুমিন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার দ্বিতীয় পর্বে জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মৌলিক দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক পন্থায় ভোট গ্রহণ শেষে লাল মোহন দেবকে (জৈন্তাপুর) সভাপতি, এডভোকেট এম এ রহিম (কানাইঘাট) কে সাধারণ সম্পাদক, এডভোকেট আল আসলাম মুমিন (গোয়াইনঘাট) কে সাংগঠনিক সম্পাদক, এডভোকেট শাহজাহান চৌধুরী (কোম্পানীগঞ্জ) কে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর দ্বি-বার্ষিক কমিটির নাম ঘোষণা করেন সিলেট জেলা পরিষদ সদস্য মহিবুল হক। বিজ্ঞপ্তি
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed