মাছের সাথে এ কেমন শত্রুতা!
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শিমুলঘর এলাকায় তরুন এক মৎস্য উদ্যেক্তার খামারে বুধবার ভোর রাতে বিষ ঢেলে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। তরুন এই উদ্যেক্তার নাম মোজাম্মেল হক। তিনি উপজেলার খরখি গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।
এ ঘটনায় থানা পুলিশ বলছে- অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোজাম্মেল জানান, প্রায় ২০০ শতাংশের একটি পুকুর লিজ নিয়ে এক বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তিনি। এর পাশাপাশি তিনি পুকুরের পারেই একটি ঘর তৈরি করে ফার্মেসী ব্যবসাও শুরু করেন। প্রতিদিন তিনি নিজেই মাছের দেখবাল ও রাতে পাহারায় নিয়োজিত থাকেন। ওই দিন সারা রাত মাছ পাহারা দিয়ে ভোর রাতে তিনি ফার্মেসীতে ঘুমিয়ে যান। এ সময় তার একজন কর্মচারী এসে বলে মাছ মরে যাচ্ছে। পরে তিনি বুঝতে পারেন দূর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করেছে।
তিনি আরও জানান, ‘এ মাছ চাষ করার পিছনে তার প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে। এ টাকা গুলো জোগার করতে তার ধারদেনাই বেশি করতে হয়েছে। কিন্ত দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তার ১২ থেকে ১৪ টন মাছ নষ্ট করেছে।’
শিমুলঘর গ্রামের হাজী সায়েদ মিয়া ও শেখ ফকরুল ইসলাম বলেন, শত্রুতার জের ধরেই এত গুলো মাছ হত্যা করেছে দূর্বৃত্তরা। যুবক মোজাম্মেল মাছ চাষ করে এলাকায় ব্যাপক সুনাম খুরিয়েছিল। মাছ চাষ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নে বিষ ঢেলে ধূলিসাৎ করে দিল তারা।
মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘এ ঘটনা তিনি এখনো শুনেননি। অভিযোগ দেওয়া হলে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে।’
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed