Main Menu

সিলেটে তিন ফার্মেসীকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ওসমানী মেডিক্যাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

বুধবার (১০ জুন) বিকালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, অপর ২টি প্রতিষ্ঠানকে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার করে ১০ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ উপস্থিত দোকানী ও জন সাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হয়ে সততার সাথে আপনাদের ব্যবসা পরিচালিত করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে না রেখে তা যথাযথ ভাবে ধ্বংস করুন।

Share





Related News

Comments are Closed