Main Menu

নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জে পিতার বাড়ি থেকে হাবিবা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের রিপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

হাবিবা সুলতানপুর গ্রামের রিপন মিয়ার মেয়ে এবং একই গ্রামের নুরুল আমীনের স্ত্রী।

স্থানীয়রা জানান, গ্রামের নুরুল আমীনের স্ত্রী হাবিবা বেগম (২২) বাবার বাড়ি বেড়াতে আসেন। হঠাৎ করে মঙ্গলবার নিজের পিতার বাড়ি এসে কী কারণে গলায় ফাঁস লাগায় বলতে পারছেন না কেউই। তবে লোকমুখে গুঞ্জন রয়েছে পারিবারিক কহলের জের ধরে হাবিবা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। হাবিবার মৃত্যু নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

হাবিবার পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর আগে একই গ্রামের নুরুল আমীনের সাথে বিয়ে হয়েছিল হাবিবার।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed