সিলেটে তালাবদ্ধ বাসায় চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুমারপাড়ায় একটি বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুলাই) রাতে বেলায়েত হোসেনের বাসায়। এ সময় চোর আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার সহ ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়েছে।
জানা যায়, বাসার লোকজন বাইরে থাকার সুযোগে নগরীর কুমার পাড়ায় ব্লক-এ , ৫০/১ নাম্বার ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাসার মালিক বেলায়েত হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় বাসায় তালা দিয়ে স্ত্রী ছেলে মেয়েসহ উপশহর আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে তালা খুলি কিন্তু দরজা খুলছেনা, মনে হলো ভিতর থেকে আটকানো, তাই পুলিশকে খবর দিলাম, পুলিশ এসে দরজা কোন ভাবেই খুলতে না পেরে স্থানীয় কাঠ মিস্ত্রির সাহায্যে দরজা খুলে দেখি দেয়ালের বেন্টিলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের স্টিলের আলমারির তালা ভেঙ্গে সেখানে থাকা শাড়ী কাপড়, স্বর্ণালঙ্কারসহ ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
৯৯৯ নম্বরে কল দিলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্যের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে বলেও তিনি জানান।
এ ঘটনায় বাসার মালিক বেলায়েত হোসেন কোতোয়ালী মডেল থানায় একাটি অভিযোগ দায়ের করবেন বলে জানান।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed