সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীরের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার (৯ জুলাই) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। রাজধানীর আসগর আলী হাসপাতালে জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
বরেণ্য এই সাংবাদিক র্দীঘদিন ধরে মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। ৮ জুলাই (সোমবার) বেলা ১১টার দিকে তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
তার ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান, রাত হওয়ায় বাবার মরদেহ হিমঘরে রাখা হয়। বুধবার (১০ জুলাই) সকাল ৮ টার কিছু পরে শান্তিনগরে নিজ বাসভবনে তার মরদেহ নিয়ে আসা হয়েছে।
অপূর্ব জাহাঙ্গীর জানান, এখানে কিছুক্ষণ রাখা হবে বাবার মরদেহ। বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শান্তিনগরের চামেলিবাগ জামে মসজিদে। জানাজা শেষে তার লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দাফন করা হবে।
এদিকে মৃত্যুর খবর শুনে মুহাম্মদ জাহাঙ্গীরের শান্তিনগরের বাসায় আসতে শুরু করেছেন তার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তার মরদেহ বর্তমানে বাসার নিচেই রাখা হয়েছে। তাকে দেখতে সকাল ৯টার দিকে শান্তিনগরের বাসায় আসেন বড় ভাই প্রফেসর ড. ইউনূস।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। এছাড়া সাংস্কৃতিক পরিমণ্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed