নুরুলের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক : ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য মো. নুরুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফটো সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করে। তারা কারো প্রতিপক্ষ নয়। যেখানে অন্যায়, অত্যাচার সেখানে ফটো সাংবাদিকরা ছুটে যান। দেশ ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন ফটো সাংবাদিকরা। তার পাশাপাশি মানবিক কাজেও ফটো সাংবাদিকরা এগিয়ে যান। অতীতেও অনেক উদাহারণ রয়েছে। গত বুধবারও মানবিক টানে এগিয়ে গিয়েছিলেন ফটো সাংবাদিক নুরুল তার উপর হামলা হয়েছে। এভাবে হামলা হলে মানুষ কিভাবে মানবিক কাজে এগিয়ে আসবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আহবান জানান বক্তারা।’
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতাউর রহমান আতা, সাবেক সভাপতি ও কার্যনির্বাহি কমিটির সদস্য আব্দুল বাতিন ফয়ছল, শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদস্য নাজমুল কবির পাভেল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ মো. কয়েছ আহমদ, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আশকার আমিন লষ্কর রাব্বি, সদস্য আনিছ মাহমুদ, সৈয়দ রফিকুল ইসলাম সুজন, এ এইচ আরিফ, ইদ্রিইদ্রিছ আলী, এইচ এম শহীদুল ইসলাম। এছাড়া অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন নওশাদ আহমদ, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক একরাম হোসেন, রেজওয়ান আহমদ, অসমিত অভি, কৃতিশ তালুকদার, কাওছার আহমদ প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed