বিশ্বনাথে ৫ বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ৫ নেতার বাহিস্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রী বিএনপি।
৮ জুলাই কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
গত উপজেলা নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে ৯ জন নেতাকে বহিস্কার করা হয়। তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারে আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুলাই বহিস্কৃত ৯ জনের মধ্যে ৫ জনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় বিএনপি।
যাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- যুক্তরাজ্যের কলচেষ্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন, সাবেক জেলা বিএনপি নেতা আহমেদ নুর উদ্দিন, জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেগম স্বপ্না শাহীন, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম ও উপজেলা মহিলা দলের সাবেক আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed