কুলাউড়ায় দেড় ঘন্টা আটকে ছিল জৈন্তায়িকা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক বিপত্তিতে বারবার আটকা পড়ছে ট্রেন। রোববার সন্ধ্যায় কুলাউড়ায় মনু স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস।
জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টায় কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যাওয়া একটি গরুর সাথে ধাক্কা লাগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের। এতে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে মনু স্টেশন এলাকায় আটকা পড়ে ট্রেনটি।
সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর ট্রেনটি মনু স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ট্রেন যোগাযোগ। বিপাকে পড়েন ট্রেনটির যাত্রীরা।
কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পথ) জুয়েল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু জানেন না বলে জানান।
গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচালে সেতু থেকে খাদে ছিটকে পড়ে উপবন এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনায় প্রায় ২১ ঘন্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
খালে পড়ে যাওয়া বগিগুলো উদ্ধারে পরবর্তীতে আরও দুদিন দীর্ঘসময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed