দেশে নিবন্ধিত পত্রিকা ৩১২৮টি
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকাসহ সারা দেশে ৩ হাজার ১২৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এসব পত্রিকার মধ্যে যেগুলো নীতিমালা অনুসরণ করে প্রকাশিত হচ্ছে না, সেসব পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি বাতিল করবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।
রোববার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।
তথ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি বেতারকেন্দ্র ১৪টি। বেসরকারি ২৮টি এফএম বেতারকেন্দ্রের লাইসেন্স দেয়া হয়েছে। এসবের মধ্যে ২৩টি এফএম বেতারকেন্দ্রের সম্প্রচার চলছে। এছাড়া, ৩২টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দেয়া হয়েছে।
জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে সংবাদপত্র প্রকাশের সিদ্ধান্ত হয়েছে কি না, এ প্রশ্ন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, জয়েন স্টক কোম্পানির পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায় পত্রিকা প্রকাশের কোনো সিদ্ধান্ত এই মুহূর্ত পর্যন্ত গ্রহণ করা হয়নি। আপনিসহ অন্য কোনো সংসদ সদস্যের পক্ষে আবেদন প্রস্তাবনা করলে প্রয়োজনীয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed