Main Menu

হরতাল সফলে সিলেটে বাম জোটের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাসের অযৌক্তিক ও গণতান্ত্রিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা আগামীকালের অর্ধ দিবস হরতাল সফল করার আহবান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

রোববারের হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (৬ জুলাই) সন্ধ্যা সাতটায় মশাল মিছিল বের করে।

নগরীর রেজিস্টারি মাঠ থেকে মশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং বাসদ জেলার সদস্য প্রণব জ্যোতি পাল এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ মার্কসবাদী) জেলা সদস্য হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন, যুব ইউনিয়ন সাধারন সম্পাদক নিরঞ্জন দাস খোকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাবিশ্বে যখন গ্যাসের মূল্য কমছে সেখানে আমাদের দেশে অযৌক্তিক গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে। ব্যবসায়ীদের পকেট ভারি করতে জনগণের পকেট কাটার ব্যবস্থার আয়োজন।

বক্তারা অগণতান্ত্রিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে রোববার ৬-২ টা হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed