Main Menu

বিশ্বনাথে ৯ বছরের শিশুর ঝুঁলন্ত লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভাড়াটিয়া কলোনি থেকে শোয়ার খাটের পাশে মাটিতে পা লাগনো এক শিশুকন্যার ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুকন্যা জেসমিন বেগম (৯) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলভরষ চৌধুরী বাড়ি গ্রামের মৃত খয়রুল ইসলাম বাবুর্চির মেয়ে। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও আশার আলো এবিএএল স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির বই নিয়ে ঘরে ফিরে সে।

শনিবার বেলা আড়াইটায় উপজেলা সদরের মোল্লারগাঁও গ্রামের আকবর আলীর জানাইয়া রোডের কলোনির একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে মাটিতে লাশের পা লাগানো থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নিহত জেসমিনের মা আকলিমা বেগম (২৫) জানান, স্কুল থেকে মেয়েকে কলোনিতে ভাল অবস্থায় রেখে তিনি অন্যের বাড়িতে কাজে চলে যান। লোক মারফতে খবর পেয়ে কলোনিতে গিয়ে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে তার মেয়ের লাশ ঝুঁলে রয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের প্রাথমিক ধারনা গলায় ফাঁস দিয়েই মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed