তিন জেলায় কমিটি দিল বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) রাতে এই কমিটির অনুমোদন করে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু সাঈদ চাঁদ আহবায়ক, সাইফুল ইসলাম মার্শাল যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ সরকারকে সদস্য সচিব করে রাজশাহী জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।।
আলহাজ্ব আমিনুল হক আহবায়ক, কাজী শাহ আলম যুগ্ম আহবায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে নাটোর জেলা বিএনপি’র ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আহবায়ক, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার যুগ্ম আহবায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করে পাবনা জেলা বিএনপি’র ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed