খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ দেড় বছর যাবত কারাবন্দি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি।
শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতীকী অনশন পালন করা হবে।
সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed