গ্রামীণ ও রবির ব্যান্ডউইথ কমিয়ে দিলো বিটিআরসি
বৈশাখী নিউজ ডেস্ক: বকেয়া অর্থ পরিশোধ না করায় মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডইউথ কমিয়ে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
গ্রামীণফোনের ৩০ ভাগ এবং রবির ১৫ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দিতে বৃহস্পতিবার (৪ জুলাই) দেশের সবগুলো আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এই নির্দেশনা কার্যকর হলে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের সমস্যায় পড়বেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি আইআইজির শীর্ষ নির্বাহী বিটিআরসির ব্যান্ডউইথ কমানোর তথা সীমিত করে দেওয়ার নির্দেশনার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইআইজিগুলো এরই মধ্যে ব্যান্ডউইথ কমানোর নির্দেশনা কার্যকর করতে শুরু করেছে।
এর আগে ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকা বকেয়া দাবি করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং ৮৬৭ দশমিক ২৩ কোটির জন্য নোটিশ পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত এপ্রিল মাসে অপারেটর দুটিকে চিঠি পাঠানো হয়। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়। বিটিআরসি থেকে তখন বলা হয়, গ্রামীণফোন ও রবির সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে।
Related News
মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান
Manual5 Ad Code প্রযুক্তি ডেস্ক: মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে এসে পড়া একটি বিরল উল্কাপিণ্ডের ভেতরে প্রথমবারেরRead More
১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
Manual2 Ad Code প্রযুক্তি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিকRead More



Comments are Closed