বড়লেখায় কৃষক হত্যায় ৩ সহোদরের যাবজ্জীবন
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আব্দুল মোত্তালিব হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে দুই বোনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে এই রায় দেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শেখ মো. আবু তাহের।
মৌলভীবাজার জজ কোটের পিপি এ এস এম আজাদুর রহমান জানান, বড়লেখা উপজেলার কুমারসাইল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৪ সালের ১৯ জানুয়ারি খুন হন কৃষক আব্দুল মোত্তালিব।
এ ঘটনায় তার ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে দুই মহিলাসহ ৫ জনকে আসামী করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আব্দুল মুমিনের তিন ছেলে বাক্কই মিয়া, আব্দুল গফুর ও হেলাল উদ্দিনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ।
দুই বোন জমিলা বিবি ও সুন্দরী বিবিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় সাজা প্রাপ্ত তিন আসামী পলাতক ছিলেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ এস এম আজাদুর রহমান।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed