সিলেটে পুলিশী অভিযানে ৯ জুয়াড়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জান্ডুমন্ডু ও তীর জুয়া খেলার অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর তালতলাস্থ আনা ম্যানশনের ২য় তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের ফজলু মিয়ার ছেলে নিয়ন মিয়া, সিলেটের বিশ্বনাথ উপজেলার সিরাজপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে আবদুর রহমান আফরোজ, সিলেট মহানগরীর জালালাবাদ থানার টুকেরবাজার শাহপুরের মৃত আবদুল খয়েরের ছেলে বেলাল আহমদ, নগরীর জল্লারপাড়ের বাসু মোদকের ছেলে মিঠুন মোদক, সুনামগঞ্জের দোয়ারাবাজারের কলাউরা গ্রামের আবদুস সোবহানের ছেলে সুমন মিয়া, দিরাই উপজেলার কালদর গ্রামের মৃত রমেন্দ্র নারায়নের ছেলে অরুন দেব, দক্ষিণ সুরমার মুমিনখলার ইউসুফ আলীর ছেলে জামাল উদ্দিন, আম্বরখানা লোহারপাড়ার মৃত মনু মিয়ার ছেলে সোহেল ও মির্জাজাঙ্গালের মৃত আবদুল মজিদের ছেলে ইসলাম উদ্দিন।
Related News
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনেরRead More
সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেRead More



Comments are Closed