সিলেটে হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) বেলা দেড়টার দিকে চৌহাট্টাস্থ সরকারি আলীয়া মাদরাসার প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ ।
গ্রেফতারকৃত জুয়েল আহম্মদ (২৬) বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আবদুল খালিকের ছেলে এবং বর্তমানে সিলেট নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের ৫/এ নম্বর বাসার বাসিন্দা।
জুয়েল কোতোয়ালি মডেল থানার একটি মামলার পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিয়ানীবাজার ও বিমানবন্দর থানায় একটি করে এবং কোতোয়ালী থানায় মোট ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed