Main Menu

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই হরতাল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ৭ জুলাই (রোববার) আধাবেলা হরতাল ডেকেছে বাম জোট। সোমবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বাম গণতান্ত্রিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণ দুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামী ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করা হবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, ১ জুলাই থেকে গৃহস্থালীতে ব্যবহৃত গ্যাসের দাম এক বার্নার চুলার জন্য ৯২৫ টাকা ও দুই বার্নার চুলার জন্য ৯৭৫ টাকা ধার্য করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Manual2 Ad Code

এদিকে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন, জনগণের মতামত তোয়াক্কা না করে গ্যাসের দাম বৃদ্ধি করে দেশবাসীর উপর ব্যয়ের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। বাজেটে ভ্যাটের নামে ইতিপূর্বে দেশের মানুষের উপর ব্যয়ের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে।

সরকারের গণবিরোধী এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে শামিল হতে নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code