অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ রোববার (১ জুলাই)। এবার কলকাতায় জন্মদিন পালন করছেন তিনি।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘এ দিনটিতে দেশে থাকা হলো না। দেশের সবাইকে ভীষণ মিস করবো। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক সরকারি অনুদানের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অলাতচক্র’র কাজ শুরু করেছেন। ছবিটিতে তায়েবা চরিত্রে দেখা যাবে জয়াকে।
একসময় ছোটপর্দায় ছিল জয়ার উপস্থিতি। নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। ধীরে ধীরে নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করেছেন জয়া। পেয়েছেন সেই সাফল্যও।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। বড় পর্দায় দীর্ঘ বিরতি দিয়ে নূরল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ ছবিতে অভিনয় করেন তিনি।
এরপর নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। এই ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁর অভিনীত ‘বিলকিস’ চরিত্রটি হয় ব্যাপক প্রশংসিত।
এ ছাড়া রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ও অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবিতে অভিনয় করেও পান তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
Related News
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
Manual8 Ad Code বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমানRead More
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতাRead More



Comments are Closed