অনলাইন পোর্টাল নিবন্ধনে আবেদনের সময় বাড়তে পারে
বৈশাখী নিউজ ডেস্ক : অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ পর্যন্ত দুই দফায় প্রায় ৮ হাজার আবেদন জমা পড়েছে; আরও আবেদন জমা পড়বে, তাই সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।
তিনি এও বলেন, আগামী ৩০ জুন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। অনলাইন নিবন্ধনের জন্য যে আবেদন পড়েছে সেখান থেকে যাচাই- বাছাই করে অনুমোদন দেওয়া হবে। এবং শিগগিরই এ কাজ সম্পন্ন হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা কমিটির সভাপতি এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। অনুষ্ঠান মঞ্চে অতিথিরা।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed