সিলেট আদালতের মালখানার আলামত ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট আদালতের মালখানায় রক্ষিত দীর্ঘ মুলতবী মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- প্রায় ১৪ কেজি গাঁজা, ৭১ বোতল ফেন্সিডিল, ইয়াবা ১৪৮৭ পিস ও ভারতীয় মদ ১৮ বোতল।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জিয়াদুর রহমানের উপস্থিতিতে এসব আলামত ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধ্বংসকৃত আলামতের বিপরীতে মামলা দীর্ঘ মূলতবী রয়েছে। জব্দকৃত আলামতের নমুনা সংরক্ষণ করে বাকি আলামত ধ্বংসের আদেশ পাওয়ার পর তা কার্যকর করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকালে কোর্ট পুলিশ পরিদর্শকসহ আদালত মালখানায় কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed