সিলেটে পুলিশী অভিযানে ২২ জুয়ারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজারে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ২২ জুয়ারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজির বাজার মাছের আড়ৎ সংলগ্ন জাহাঙ্গীরের জুয়ার বোর্ডে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-পুুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা।
আটককৃতরা হলো- রাজু আহমদ (৩৯), রুহেল খান (১৮), মোঃ সেলু মিয়া (৩৩), ছালেহ আহমেদ (২০), রাজন আহমদ (২৮), লিটন মিয়া (২২), শামীম আহমদ (৪৮), আব্দুল কাদির (৩৩), আব্দুর রহিম (৪০), জাহাঙ্গীর আলম (২৮), জসিম মিয়া (১৮), কবির আকন্দ (২৭), বাচ্চু মিয়া (৪৫), অজিত গৌড় (২৪), জাবেদ আহমদ (২৮), জয়নাল আবেদীন (৩৫), রমজান আলী (২৭), মাসুদ মিয়া (২৮), কাউছার আহমদ (২৭), তারেক আহমদ (১৮), পিন্টু শর্মা (৪৫) ও কছির মিয়া (৪০)।
তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত টালি খাতা, স্কেল, রেক্সিন পেপার, কার্বন পেপার, কলম, খাতা, জুয়া খেলার বিভিন্ন রংয়ের গুটি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এসএমপির অতিরিক্ত উপ-পুুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed