জিল্লুল হক জিলুর মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর ছাত্রদল নেতা জিল্লুুল হক জিলুর ৫ম শাহাদাত বার্ষিকীতে বৃহস্পতিবার (২৭ জুন) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদ ও ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, শহীদ জিলুল হক জিলুর বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহসান মাহবুব, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক স্বপন, আবু সালেহ মো. তাহের, মাসুক আহমদ, হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী, ছালেক আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি ফয়েজ আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ খান, ছাত্রদল নেতা শাহ আলম আলী, এবি মজুমদার রনি, আলী আহসান হাবিব, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব, কামাল আহমদ, সাজ্জাদ নুর বাবু, ওসমান গণি কাছন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমূল ইসলাম তানিম, ছাত্রদল নেতা আবুল বাশার, সাইফুর রহমান, জুয়েল আহমদ নিপু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, সৈয়দ মিনহাজ, লায়েক আহমদ, শাহেব খান, মাসুদ আহমদ রাব্বি, রাসেল আহমদ, বাবুল আহমদ, জুনেদ আহমদ, রাফিউল ইসলাম, এনাম আহমদ রাজ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ জুন সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু।
Related News
সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে : বিরোধী দলীয় নেতা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা থেকেRead More
১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’Read More



Comments are Closed