ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ সিলেটের শিক্ষার্থীরা। রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে বৃহস্পতিবার এ মানববন্ধনের আয়োজন করে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়। মানববন্ধনে বক্তারা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন দ্রুত বাস্তবায়ন, ঢাকা-সিলেট বিরতিহীন দু’টি আন্তনগর ট্রেন চালু, বৃটিশ আমলের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ রেললাইন সংস্কার, বরমচালে রেল দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, ঢাকা-সিলেট রেলপথের আজমপুর স্টেশন থেকে সিলেট পর্যন্ত ডাবল লাইন স্থাপন করা ও ঢাকা-সিলেট রুটে মিটারগেজ থেকে ব্রডগেজে উন্নতি কর।
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. শাহরিয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরীর পরিচালনায় মানবন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশনের সদস্য সেলিম চৌধুরী, ঢাবির সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দুজ্জামান কামালী, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন সোহেল, সুনামগঞ্জ সমিতির দপ্তর সম্পাদক রাজিব দে, বিশিষ্ট সংগঠক মানন চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক সাঈদ খান শাওন, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর শাহরিয়ার, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. এ হাসান, দৈনিক মানবকণ্ঠের চীফ রিপোর্টার আহমেদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক মো. সাইদুল ইসলাম চৌধুরী, দৈনিক যুগান্তরের সাংবাদিক বিলাল হোসাইন সাগর, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুর রহমান লিলু, ঢাবি মহসীন হল ছাত্রসংসদের রিডিংরুম সম্পাদক বিলাল হোসাইন, মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সায়েম আসরাফ, ঢাকাস্থ সুনামগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান, প্রতিভা বিকাশ ছাত্রকল্যাণ পরিষদ ঢাকা কলেজের সাধারণ সম্পাদক জে আর মাহমুদ, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশেরর সহ সভাপতি নাঈম উদ্দিন প্রিয়, প্রতিভা বিকাশ ছাত্রকল্যাণ পরিষদ ইডেন কলেজের সভাপতি আফ্রিদিতি তাসনিম ও সেক্রেটারি জাকিয়া, সেভ দা ন্যাচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি মো. ফাহিম রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন আল আমিন, সোহাগ, শিপন, শামীম, সৌরভ, শুভ, ফয়সাল, জসিম, আসিফসহ ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed