জুলাইয়ে নতুন স্মার্টফোন আনছে শাওমি
প্রযুক্তি ডেস্ক: জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন স্মার্টফোন আনছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি।
চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে ‘সিসি’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
আগামী ২ জুলাই চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বেইজিং এর কোম্পানিটি চীনে এক অনুষ্ঠানে ফোন দুটি প্রকাশ করা হবে। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই ফোন দুটি তৈরি করেছে কোম্পানিটি।
ইতিমধ্যেই ইন্টারনেটে এই ফোনের ছবি আর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আকর্ষণীয় করতে এই দুই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা আর ডিসপ্লের নিচে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোনে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শাওমি সিসি ৯ এর দাম শুরু হচ্ছে ২,৫৯৯ ইউয়ান থেকে (প্রায় ২৬, ২০০ টাকা) থেকে। শাওমি সিসি ৯ই এর দাম শুরু হচ্ছে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৬, ১০০ টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
Xiaomi CC9 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Xiaomi CC9 ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি ৬.৩৯ ইঞ্চি এফএইচডিপ্লাস ডিসপ্লে। ফোনের ভেতরে থাকছে Snapdragon 730 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জিং।
Xiaomi CC9 ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল সনি IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেল ১৬ মেগাপিক্সেল আর ১২ মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
Xiaomi CC9e ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Xiaomi CC9e ফোনে থাকবে ৫.৯৭ ইঞ্চি এফএইচডিপ্লাস AMOLED ডিসপ্লে। ফোনের ভেতরে থাকছে Snapdragon 710 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি। এই ফোনে থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল সনি IMX583 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেল সেন্সর। সূত্র: এনডিটিভি বাংলা
Related News
এই অ্যাপের ফাঁদে পড়লেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, থাকুন সতর্ক
Manual8 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার সময় সামান্য অসতর্কতাই ডেকেRead More
ওয়াই-ফাই রাউটারে ইন্টারনেট স্পিড বাড়ানোর সহজ উপায়
Manual1 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনলাইন মিটিং, অনলাইনRead More



Comments are Closed