প্রচন্ড গরমে অতিষ্ঠ সিলেটের জনজীবন
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ হয়ে পড়েছে সিলেটের জনজীবন। তাপমাত্রা বৃদ্ধিতে ঘরে-বাইরে কোথাও একটু স্বস্তির ছোঁয়া নেই। গরমের যন্ত্রনায় প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হচ্ছেন না। বৃহস্পতিবার সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে।
রিকশাচালক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষের জীবন বেশি দুর্বিসহ হয়ে উঠছে। শিশু ও বৃদ্ধদের ভোগান্তিটা বেশি। অনেকে প্রয়োজনে বাইরে বের হচ্ছেন ছাতা মাথায় দিয়ে।
সরেজমিনে দেখা যায়, গরমের কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে শরবত ও ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে। নগরীর ফুটপাতে শরবতের দোকানগুলোতে ভীড় করছেন বিভিন্ন শ্রেনি-পেশার লোকজন। নগরীর ক্বিনব্রিজের নিচে ছায়ার পাশে অনেক রিকশাচালক বিশ্রাম নিচ্ছেন। তারা জানান, এই গরমে রিকশাচালানো কঠিন হয়ে পড়েছে। বারবার পানি পান ও বিশ্রাম নিতে হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সিলেটে সর্বোচ্চ তামপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা এবছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। আগামীকাল শুক্রবার তাপমাত্রা কমে বৃষ্টি হতে পারে বলে জানান সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed