লাক্কাতুরা চা-বাগান থেকে ৮ মাদকসেবী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিমানবন্দর সড়কের লাক্কাতুরা চা-বাগানের সাওতালপাড়া থেকে মদ্যপানের সাথে জড়িত থাকার অপরাধে ৮জনকে আটক করেছে পুুলিশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা জানান, লাক্কাতুরা চা-বাগানের সাওতালপাড়ায় মঙ্গলবার রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে মদ্যপানের সাথে জড়িত থাকার কারনে ৮জনকে আটক করে। তাদের কাছে মদ্যপানের কোন অনুমতিপত্র ছিল না।
আটককৃতরা হল- শরীয়তপুর জেলার নড়িয়া থানার সালদর গ্রামের কালা মিয়ার ছেলে ও বর্তমানে এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার বাসিন্দা উজ্জল (২৫), এয়াপোর্ট থানার বাগবাড়ী এলাকার মৃত মন্টু মজুমদারের ছেলে বাবুল মজুমদার (৪০), কোতোয়ালী থানার মুন্সীপাড়ার মৃত বসুন আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫), মৌলভীবাজারের বড়লেখার পানিদার এলাকার মৃত মুহীন রাম করের ছেলে ও বর্তমানে ওসমানী মেডিকেল কলোনী এলাকার বাসিন্দা মঞ্জুরাম কর (৫০), সুুনামগঞ্জের দিরাই থানার ফোট্টা এলাকার তরনী কান্ত দাসের ছেলে ও বর্তমানে ওসমানী মেডিকেল কলোনী এলাকার বাসিন্দা নিহার রঞ্জন দাস (৩৫), সিলেটের দক্ষিণ সুরমার শমিপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জমির আলী (৪৯), নগরীর ধোপাদিঘীরপাড় অনাবিল এলাকার সাদ ঈমানীর ছেলে মোঃ হোসেন (২৬) ও কোতোয়ালীর বাগবাড়ী এলাকার মৃত আজিজুল্লাহর ছেলে সানাই মিয়া (৬০)।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জেদান আল মুসা।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed