Main Menu

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৫

Manual8 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইলফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের মারধরে প্রবাসী পরিবারের এক অন্তঃসত্ত্বা মহিলাসহ অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে বিশ্বনাথ থানার একদল পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতরা হলেন, আলাউদ্দিনের ভাই প্রবাসী ফারুক উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী সুলতানা বেগম (২২), সাদ উদ্দিনের স্ত্রী সুহেনা বেগম (২১), ফারুকের শ্যালক মিলন মিয়া (১২), শ্যালিকা মিনারা বেগম (১৪) ও জুবেদা বেগম (১৫)। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও গুরুতর আহত সুলতানাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রবাসী আলাউদ্দিনের পিতা মনু মিয়া জানান, ‘মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় দিকে হাফপ্যান্ট পরিহিত ৮/১০ জনের একদল ডাকাত আমার বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। তাদের একজন ছিল মুখোশ পরিহিত। বাঁধা দিতে চাইলে তারা আমাদেরকে মারধর করে। এ সময় এক ডাকাত আমার পুত্র প্রবাসী ফারুক উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী সুলতানা বেগমের (২২) পেটে লাথি দিলে তিনি গুরুতর আহত হন। পরে ডাকাতরা আলমিরা ভেঙ্গে সাড়ে তিনভরি স্বর্ণ, নগদ দশহাজার টাকা, একটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিব।’

Manual3 Ad Code

ঘটনাস্থলে যাওয়া থানা পুলিশের এসআই দেবাশীষ শর্মা বলেন, ঘটনাটি খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code