জৈন্তাপুরে জেলে সেজে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে জেলে সেজে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বিলাল উদ্দিন (৩০) একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন হতে আইনের চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়ায়। একাধিক বার পুলিশ বিলালকে আটক করতে অভিযান পরিচালনা করলেও সে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিলাল স্থানীয় ভাইটগ্রাম হাওরে মাছ ধরছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বেলা ২টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ভাইটগ্রাম হাওরে মৎস্যজীবি সেজে মাছ ধরার নামে অভিযান পরিচালনা করে বিলাল উদ্দিন (৩০) কে আটক করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে সিআর ১০০/১৬ মামলায় এক বছরের সাজা এবং ৫ লক্ষ টাকা জরিমানা, অপর সিআর ৫৭/১৮ মামলায় এক বছরের সাজা এবং ৪ লক্ষ টাকা জরিমানা করে আদালত।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মইনুল জাকির বলেন- ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করতে একাধিক অভিযান পরিচালনা করলে চতুর বিলাল পালিয়ে যায়। তাই তাকে ধরতে পুলিশ মৎস্যজীবি সেজে ভাইটগ্রাম হাওরে অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়। বুধবার ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সিলেট আদালতে প্রেরন করা হবে।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed