Main Menu

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের তালা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তারা গেটে তালা ঝুলিয়ে দেয়। এসময় তাদের “ছাত্রদল নিয়ে কোনও ষড়যন্ত্র হতে দেবো না”, “আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান” এ ধরনের স্লোগান দিতেও দেখা গছে।

Manual6 Ad Code

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়ার কারণে সেখানে প্রবেশ না করতে পেরে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে।

Manual8 Ad Code

প্রসঙ্গত, গত ৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদেলর মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে কাউন্সিল করে নতুন কমিটি করারও নির্দেশনা দেওয়া হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ২০০০ সালে যারা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের প্রার্থী হতে পারবেন। ওইদিন থেকেই ছাত্রদলের বয়স্ক নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ হয়। তারাই আজকে বিএনপির দলীয় কার্যালয়ে তালা দেয় এবং বিক্ষোভ করে।

Manual3 Ad Code

ছাত্রদলের নেতারা বিক্ষুব্ধ কেন, এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির এক নম্বর সিনিয়র সহ-সভাপতি আজমল হোসেন পাইলট বলেন, ‘আমরা তেমন বিক্ষুব্ধ না। ঈদের পর এখানে এসেছি চা খাওয়ার জন্য।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code