Main Menu

ঈদে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে মাগুরায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে গত রোববার (৯ জুন) এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরের একটি ফ্ল্যাটের সাবলেট হিসেবে ভাড়া থাকেন ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামী। একই বাসায় ভাড়া থাকার সুবাদে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাদের। সেই সুবাদেই ঈদুল-ফিতরে মাগুরায় বেড়াতে যান ওই নারী। গত ৮ জুন শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বাড়ির বাইরে আসেন তিনি। এ সুযোগে স্থানীয় লিটু মোল্যা (২৭), রেজোয়ান মোল্যা (২১) ও শামিম বিশ্বাস (২১) তাকে তুলে নিয়ে গিয়ে একটি পাটখেতে গণধর্ষণ করেন। এসময় ধর্ষণের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে লিটু মোল্যা ওই নারীর স্বামীর কাছে ফোনে মোটা অংকের টাকা দাবি করেন। এছাড়া চাঁদার টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেন লিটু মোল্যা।

Manual5 Ad Code

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code