Main Menu

দোয়ারাবাজারে একরাতেই ৭ গরু চুরি

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক রাতেই ৭টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে আলীপুরের দক্ষিণ-পশ্চিম পাড়ার মকবুল মিয়ার ৩টি, হাবিবুর রহমানের ২টি, তাজুল ইসলামের ১টি, তাহের মিয়ার ১টিসহ একরাতে সর্বমোট ৭টি গরু চুরি হয়।

ঘটনার পরদিন সোমবার সকালে তাহের মিয়ার একটি গরু হাওরে মুখ বাধা অবস্থায় পাওয়া গেলেও বাকি ৭টি গরু পাওয়া যায়নি।

এদিকে গরু চুরির খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। গরুর মালিক ও স্থানীয়দের ধারণা চুরি হয়ে যাওয়া গরু এলাকার বাইরের কোথাও নৌকায় করে পাচার করা হয়েছে এবং এতে বাইরের এলাকার চোরের সিন্ডিকেটের সাথে স্থানীয় চোর সিন্ডিকেটের যোগসূত্র রয়েছে।

আলীপুরের গৃহস্থ মকবুল মিয়া বলেন, ‘আমি দিনে আনি, দিনে খাই। আমার সংসারের একমাত্র সম্বল ৩টা গরু। ঋন করে কিনছি। বউ সন্তানসহ আমরা সবাই মিলে অনেক কষ্টে গরুগুলি বড় করছি। তিনটা গরুই চুরি হইছে। সারাদিন অনেক জায়গায় খোঁজ নিচ্ছি। কোনোখানেই গরুর সন্ধান পাইনি।’

একই গ্রামের কৃষক তাহের মিয়া বলেন, ‘আমার একটি গুরু চুরি হয়েছে এবং আজ (সোমবার) সকালে আমার আরেকটি গরু হাওরে মুখ বাধা অবস্থায় পাওয়া গেছে। গরুর সন্ধানে সবখানেই খোঁজখবর লাগিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ বলেন, ‘গরু চুরির খবর পেয়ে খোঁজ নিয়েছি। ভুক্তভোগীদের অনেকের সাথেই কথা হয়েছে। থানায় জিডি করতে বলেছি। এছাড়া এলাকায় গ্রামপুলিশসহ স্থানীয় লোকজনের মাধ্যমে পাহারার ব্যবস্থা করা হচ্ছে।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘এবিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি দেখব।’

Share





Related News

Comments are Closed