সিলেটে ১০দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ১০ দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা সোমবার থেকে শুরু হয়েছে। সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় নগরীর মনিপুরী রাজবাড়ী মহাপ্রভু জিও মন্দিরে এ কর্মশালার আয়োজন করেছে একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস।
কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণামূর্তি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মনিপুরী নৃত্য সিলেট অঞ্চলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কবিগুরু রবীন্দ্রনাথ সিলেট সফরকালে এ নৃত্য দেখে মুগ্ধ হয়ে শান্তি নিকেতনে তা চর্চার ব্যবস্থা করেছিলেন। নতুন প্রজন্মকে এ নৃত্য সম্পর্কে জানাতে হবে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে দক্ষ করে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।’
একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আর্টসের সভাপতি দীগেন সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সাধারণ সম্পাদক শান্তনা দেবী।
সংস্কৃতিকর্মী রবি কিরণ সিংহ রাজেশ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংবাদিক ইকরামুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষন সিংহ, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ পূজারী, ভারতের মনিপুর জওহরলাল নেহারু ডান্স একাডেমির নৃত্য প্রশিক্ষক থোকচম ইবেমমুবি ও কে যাদু সিংহ।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণামূর্তি সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন।
১০ দিনব্যাপী এ মনিপুরী নৃত্য কর্মশালার প্রশিক্ষণ ১৯ জুন পর্যন্ত চলবে। মনিপুরী এ নৃত্য কর্মশালায় সারা বাংলাদেশ থেকে শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে। ২০ জুন কর্মশালার সমাপনী অনুষ্ঠান নগরীর রিকাবী বাজারস্থ কবি কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed